চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

সীমান্তে হামলা, সেনা নিহত ও অপহরণের ঘটনার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির বিমান বাহিনী ও স্থলবাহিনীর যৌথ অভিযানে রাজধানী কাবুলসহ একাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি করা হয়েছে।

শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ও সেনাবাহিনী ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে।

অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদের ডিপো ধ্বংসের কথাও জানানো হয়। অভিযানের অংশ হিসেবে কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি ইসলামাবাদের।

Banglabid

এর আগে ভোর ৪টা ১৮ মিনিটে এক্সে পোস্ট দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানান। তিনি লেখেন, কূটনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে এবং পাকিস্তানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।

এদিকে কাবুলে অবস্থিত আল–জাজিরার সংবাদদাতা নাসের শাদিদ জানান, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে কাবুলে বোমা হামলা চালানো হয় এবং পরে আরও বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানের দাবি, বৃহস্পতিবার সীমান্তে আফগান বাহিনীর হামলায় তাদের দুই সেনা নিহত হন। এরই জবাবে এই অভিযান শুরু করা হয়েছে। এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলায় ১৩ বেসামরিক নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন।

Reneta

তবে হতাহতের সংখ্যা নিয়ে কাবুল ও ইসলামাবাদের মধ্যে ভিন্নমত রয়েছে। ইসলামাবাদ বলছে, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে কাবুলের দাবি, নিহতের সংখ্যা ছিল ১৮।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন গজব-লিল হকআফগানিস্তানপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্সের চোখে হারটা প্রথম দিনেই, বাংলাদেশকে দিলেন কৃতিত্ব

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT