বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করছেন, ছবি দুটি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, “বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রতি তার অবদান এবং দেশের প্রবৃদ্ধি ও উন্নয়ন একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে।”

শাহবাজ শরিফ আরও বলেন, “বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার আত্মার শান্তি দান করুন। আমিন।”

উল্লেখ্য, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

বিষয়:খালেদা জিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…