সংযুক্ত আরব আমিরাতে চলছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসরে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন ফাতিমা সানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন ২২ বর্ষী অলরাউন্ডার। বাবার মৃত্যুতে বিশ্বকাপের মাঝে করাচির বিমান ধরছেন অধিনায়ক।
খবরটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শোক প্রকাশ করে পিসিবি জানিয়েছে, দুবাই থেকে সম্ভাব্য প্রথম ফ্লাইটেই করাচির উদ্দেশে রওনা হবেন সানা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাতিমার না থাকা পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা। সেমিতে যেতে এ-গ্রুপের বাকি দুই ম্যাচের একটিতে জিততে হবে পাকিস্তানকে।
বিশ্বকাপে পাকিস্তান কেবল একটি জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচে ৩০ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট শিকার করেন সানা। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের তিনে আছে পাকিস্তান। ২ ম্যাচে এক জয় ও এক হারে তাদের পয়েন্ট ২।







