চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের আগে আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ও ভারতের ক্রিকেটাররা মাঠে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ সামনে রেখে ঝালিয়ে নিতে পরিকল্পনা সাজাচ্ছে দেশগুলো। প্রস্তুতির অংশ হিসেবে শারজায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আয়োজিত একটি টি-টুয়েন্টি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে পাকিস্তান, আফগানিস্তান এবং স্বাগতিক আমিরাত।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতেই বসবে এশিয়া কাপ। আর ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ২৯ আগস্ট, শেষ হবে ৭ সেপ্টেম্বর। সিরিজে প্রতিটি দল একে অপরের সাথে দুটি করে ম্যাচ খেলবে। তিন দলের শীর্ষ দুই মুখোমুখি হবে ফাইনালে। আইসিসির সফরসূচি অনুযায়ী, পাকিস্তানের সেসময়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি আয়োজনের কথা ছিল। সেটি আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের বদলে যাচ্ছে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান এ তিন দলের মধ্যে শীর্ষে রয়েছে, অবস্থান ৮ নম্বরে। একধাপ নিচেই আফগানিস্তান, ৯ নম্বরে এবং আমিরাত ১৪তে।

পাকিস্তান এখন ওয়েস্ট ইন্ডিজে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে ১৪ রানে জিতেছে প্রথম টি-টুয়েন্টিতে। ১২ সেপ্টেম্বর এশিয়া কাপে ওমানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। আফগানিস্তান সবশেষ টি-টুয়েন্টি খেলেছে গতবছরের শেষদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে শুরু হবে আফগানদের যাত্রা।

একনজরে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের সময়-সূচি
২৯ আগস্ট: পাকিস্তান-আফগানিস্তান
৩০ আগস্ট: সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তান
১ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-আফগানিস্তান
২ সেপ্টেম্বর: পাকিস্তান-আফগানিস্তান
৪ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তান
৫ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-আফগানিস্তান
৭ সেপ্টেম্বর: ফাইনাল

**সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানটি-টুয়েন্টিত্রিদেশীয়পাকিস্তানলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাতে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT