চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ নেতাদের হত্যার হুমকি তালেবানদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশের প্রধান ক্ষমতাসীন দলগুলোকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। এসময় তারা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর নাম উল্লেখ করে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধান। এই দুটি রাজনৈতিক দল পাকিস্তান বর্তমান জোট সরকারের প্রধান দুই অংশীদার।

তালেবান মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা দীর্ঘদিন কোন রাজনৈতিক দলের ওপর হামলা করিনি। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় তবে আমরাও তাদের দল এবং তাদের দলের নেতাদের ওপর হামলা করব। মানুষ যেন তাদের আশপাশ থেকে দূরে থাকে।

Banglabid

তিনি আরও বলেন, আমাদের মূল টার্গেট দেশের নিরাপত্তা বাহিনী, যারা পাকিস্তানে থেকেও পশ্চিমাদের স্বার্থরক্ষায় কাজ করছে।

এই হুমকি তখনই এল যখন পাকিস্তানে নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল আসিম মুনির দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়েই তিনি সরকারের সাথে দুই দিনের বৈঠকের পরে পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন।

প্রকৃতপক্ষে তিনি তালেবানের বিরুদ্ধে সরকারের এবং সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেন। আসিম মুনির বলেন- দেশের মধ্যে সামান্যতম নিরাপত্তা হুমকিও সেনাবাহিনী কঠোর ভাবে দমন করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিম মুনিরতালেবানপাকিস্তানের প্রধানমন্ত্রীরাজনৈতিক নেতাশাহবাজ শরিফহুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT