ক্রিকেট

সাকিব-মালিঙ্গা-সাউদির এলিট ক্লাবে শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি ক্রিকেট মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহিন আফ্রিদি ক্রিকেটার মাঠে উদযাপন করছেন, বাংলাদেশের ক্রিকেট দলের সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাউথ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি হেরেছে পাকিস্তান। হারলেও দুর্দান্ত ছিলেন শাহিন শাহ আফ্রিদি। এই ম্যাচে তিন ফরম্যাটেই শততম উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন ২৪ বর্ষী পেসার।

ডারবানে মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানকে ১৮৪ রানের লক্ষ্য দেয় স্বাগতিক দল। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। তাতে ১১ রানে জিতে ১-০তে এগিয়ে যায় প্রোটিয়ারা।

টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৯৭ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে নেমেছিলেন শাহিন। শুরুতে রসি ফন ডার ডুসেনকে বোল্ড করেন। পরের স্পেলে ফিরিয়ে দেন ৪০ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলারকে। কোটার শেষ ওভারে নেন এনকাবায়ামজ পিটারের উইকেট।

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে আলাদা করে একশ বা তার বেশি উইকেট শিকার করেছেন এমন নজির ছিল কেবল তিনজনের। বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। টি-টুয়েন্টিতে শততম উইকেট পূরণ করা শাহিনের ওয়ানডেতে উইকেট ১১২টি, টেস্টে ১১৬টি।

অবশ্য শাহিনের এমন রেকর্ডের গুরুত্ব লুকিয়ে আছে আরেক জায়গায়। সাকিব, সাউদি কিংবা মালিঙ্গার চেয়ে কম বয়সে এই ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। টি-টুয়েন্টিতে শততম উইকেট শিকারের দিন তার বয়স ছিল ২৪ বছর ২৪৯ দিন। তার চেয়ে কম বয়সে আর কেউই এ কীর্তিতে নাম লেখাতে পারেননি।

বিষয়:টি-টুয়েন্টি সিরিজ পাকিস্তান মালিঙ্গা শাহিন আফ্রিদি সাউথ আফ্রিকা সাউদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…