ক্রিকেট

আফ্রিদি আফ্রিদি’কে যা বললেন

দুই ক্রিকেটার মাঠে দাঁড়িয়ে আছেন, একজনের হাতে জ্যাকেট রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ক্রিকেটার মাঠে দাঁড়িয়ে আছেন, একজনের হাতে জ্যাকেট রয়েছে, পেছনে উঁচু ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে বেশ নাটকীয়তা চলছে। তিন ফরম্যাটের অধিনায়ক থেকে বাবর আজমকে সরিয়ে শাহিন শাহ আফ্রিদি ও শান মাসুদকে দায়িত্ব দেয়া হয়েছিল। সেখান থেকে আবার সাদা বলের দায়িত্ব বাবরকে দেয়া হয়েছে। এসব নাটকের মধ্যে শ্বশুর শহিদ আফ্রিদি জামাই শাহিন আফ্রিদিকে ক্রিকেটে মনোযোগ দিতে বলেছেন।

শ্বশুর আফ্রিদি জামাই শাহিন আফ্রিদির ক্রিকেট নিয়ে বলেছেন, ‘আমি চাই শাহিন তার নিজের ক্রিকেটের প্রতি মনোযোগ দিক। আমি সবসময় চেয়েছি সে অধিনায়কত্ব থেকে দূরে থাকুক।’

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব গ্রহণের বিরুদ্ধেও মত ছিল ডানহাতি অলরাউন্ডারের। কিন্তু জামাই বাঁহাতি পেসার শাহিন তার পরামর্শ কানে তোলেননি বলেও মন্তব্য করেছেন আফ্রিদি।

গত সপ্তাহে বাবর আজমকে আবারও ওয়ানডে এবং টি-টুয়েন্টি অধিনায়ক করার পরে সাবেক ক্রিকেটার আফ্রিদি এ মন্তব্য করেছেন। ১৮ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে চলা পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করবেন বাবর।

তবে বোর্ডের পক্ষ থেকে হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে জানানো হয়েছে অধিনায়ক পরিবর্তন ‘কৌশলগত পদক্ষেপ’। খেলোয়াড়দের সুস্থ্য রাখতে এবং সেরাটা বের করে আনতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বিষয়:আফ্রিদি নিউজিল্যান্ড পাকিস্তান পিএসএল পিসিবি বাবর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…