চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাত্তাই পেল না পাকিস্তান, ৭ উইকেটে জয় ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ব্যাটসম্যান ভারতের বোলারকে স্ট্রাইকে আউটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাত্তাই পেল না পাকিস্তান, ৭ উইকেটে জয় ভারতের

ভারত বোলারদের তোপে ভারতের বিপক্ষে লড়াই জমানোর মত সংগ্রহ টাও করতে পারেনি পাকিস্তান। এরপর বল হাতেও ভারতের পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছেন পাকিস্তান বোলাররা। ফলাফল এশিয়া কাপে আরও একটি বড় জয় ভারতের। সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে আসর শুরু করা দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে।

গ্রুপপর্বের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে নেমে ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

ভারত ব্যাটারদের কেবল ৩টি উইকেট নিতে পেরেছেন পাকিস্তান বোলাররা। ২২ রানে শুভমন গিল ফেরেন ৭ বলে ১০ রান করে। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ৪টি চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান করে অভিষেক শর্মা ফেরেন। ৯৭ রানে তিলক ভার্মা ফেরেন। ২ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৩১ রান করেন। পরে শিভম দুবেকে নিয়ে জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক ৫ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৪৭ রান করেন। ৭ বলে ১০ রান করেন দুবে।

পাকিস্তান বোলারদের মধ্যে তিনটি উইকেটই নিয়েছেন সাইম আইয়ুব।

ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে ফেরান হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিস জাসপ্রীত বুমরাহ’র শিকার হন। ৬ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট ৩৯ রান যোগ করেন ফখর জামান ও ফারহান।

দলীয় ৪৫ রানে ফখর ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ৮৩ রানে ফিরে যান ফারহান। পাকিস্তান অধিনায়ক ১ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৪০ রান করেন। এরপর শাহিন শাহ আফ্রিদি টেনে নেন দলকে। শেষ অবধি ৯ উইকেটে ১২৭ রানে থামে পাকিস্তান। ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রান করেন আফ্রিদি।

Reneta

ভারত বোলারদের মধ্যে কুলদীপ যাদব ৩ উইকেট নেন। জাসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিপাকিস্তানভারতভারত-পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT