চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও হেরেছে নেদারল্যান্ডস। প্রথম দিকে ম্যাচের নিয়ন্ত্রণ রাথলেও চাপে পড়েছিল পাকিস্তান। তখন জয়ের স্বপ্ন দেখছিল নেদারল্যান্ডস। ঠিক তখনই ফাহিমের ক্যাচ হাতছাড়া করেন ম্যাক্স ও’ডাউড। আর ফাহিমের হাত ধরে জয় আসে পাকিস্তানের। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারটা সহজেই মেনে নিতে পারেননি ডাচ বোলার পল ফন মিকেরেন।

কলম্বোতে শনিবার টসে জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। ব্যাটে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৭ রান করে স্কট এডওয়ার্ডসের দল। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসের ১৮.২ ওভারে ফন বিকের বলে ফাহিমের ক্যাচ উঠলেও সেটা নিতে পারেননি ম্যাক্স ও’ডাউড। পরে সেই ফাহিম আশরাফই ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন। ডাচদের বিপক্ষে এই ম্যাচটি হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা জেঁকে বসত পাকিস্তানের ঘাড়ে। কারণ গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি আগেই বর্জন করার কথা জানিয়েছে তারা।

এর আগে লক্ষ্যে নেমে পাকিস্তানের স্কোর এক পর্যায়ে ছিল ২ উইকেটে ৯৮। সেখান থেকে ১১৫ রানে হারায় ৭ উইকেট। শেষটা হয়ে দাঁড়ায় রোমাঞ্চকর। ম্যাচটা ডাচদের দিকে ঝুঁকেও পড়েছিল। ১৮ ওভার শেষে সমীকরণ ছিল ১২ বলে ২৯ রান। ১৮.১ ওভারে ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার বার্তা দেন ফাহিম। কিন্তু পরের বলেই তাকে আউটের সুযোগ তৈরি হয়। কিন্তু ক্যাচ মিস করায় পরে ম্যাচটাও মিস হয়েছে নেদার‌ল্যান্ডসের।

ম্যাচে শেষে তাই হতাশার কণ্ঠে ফন মিকেরেন বলেছেন, ‘আমি খুব স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান আজ খেলাটা জিততে পারেনি, আমরা নিজেদের বিপক্ষে খেলা হেরেছি। আমরা সম্ভবত যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। আপনি জানেন, বিশ্বকাপের মঞ্চে, ছোট ব্যবধানে, কখনও একটি বলও ব্যবধান গড়ে দেয়। এটি কেবল একটি হতাশাজনক অনুভূতি।’

‘আমরা আজ ভালো দল ছিলাম না, বিশেষ করে বোলিং বিভাগে। তবে আমাদের খেলাটি জেতার যোগ্যতা ছিল। আমি মনে করি পাকিস্তানকে যে জিনিসটির জন্য কৃতিত্ব দিতে হবে তা হল খেলাটিকে গভীরভাবে নেয়া। আমি বলতে চাই, আমাদের সম্ভবত ব্যাটিংয়ে এটি করা উচিত ছিল। হয়তো ইনিংসটি আরও একটু গভীরে নেয়া উচিত ছিল।’

‘যার ক্রিকেটে সম্পর্কে জ্ঞান থাকে, সে সম্ভবত বুঝে যে ক্যাচটি মিস করেই হয়তো আমরা খেলাটি হেরেছি। কিন্তু হ্যাঁ, শেষ পর্যন্ত কাউকে তো হারতেই হবে। আমরা জিততে পারতাম। আজকের আমরা সম্ভবত পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় করতে পারতাম।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিকলম্বোনেদারল্যান্ডসপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT