পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারতের হামলার পর নিজেদের সামরিক বাহিনীকে তার জবাব দেয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার।
বুধবার (৭ মে) রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রেক্ষিতে ন্যাশনাল সিকিউরিটি কমিটির উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডাকে পাকিস্তান সরকার।
দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী দলের কাল্পনিক উপস্থিতির ছদ্মবেশে উদ্দশ্যপ্রণোদিতভাবে বেসামরিক জায়গাকে লক্ষ্য করে এই অপ্ররোচিত ও অন্যায় হামলা চালানে হয়েছে, যার ফলে নিরীহ নারী, পুরুষ এবং শিশু শহীদ হয়েছে এবং মসজিদসহ বেসমারিক স্থাপনার ক্ষতিগ্রস্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারা অনুযায়ী, পাকিস্তান আত্মরক্ষায় কোনো এক সময়ে কোনো এক জায়গায় এবং নিজস্ব পদ্ধতিতে নিরীহ পাকিস্তানি নিহতের এবং দেশের স্বার্বভৌমত্ব লংঘনের জন্য জবাব দেয়ার অধিকার রাখে।
সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।








