চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিসিবির ‘হল অব ফেমে’ চার তারকা ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হল অব ফেমে’ জায়গা হলো চার কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ারের। ২০২১ সালে পিসিবিতে চালু হওয়া ‘হল অব ফেমে’ আরও ১০ জনের সঙ্গে যোগ দিলেন তারা।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি এই চার ক্রিকেট কিংবদন্তিকে অভিনন্দন জানাই, পিসিবি ‘হল অব ফেমে’ তারা এই জায়গা পাওয়ার দাবিদার।’

পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটারদের একজন ইনজামাম। ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ১২০ টেস্ট, ৩৭৮ ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ। টেস্টে তার রান ৮৮৩০ এবং ওয়ানডেতে ১১ হাজার ৭৩৯ রান এসেছে এই ডানহাতির ব্যাট থেকে। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৩২৯ রান পাকিস্তানের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। তারচেয়ে মাত্র ৮ রান বেশি নিয়ে শীর্ষে অবস্থান হানিফ মোহাম্মদের।

২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মিসবাহ। ২০০৯ সালের আইসিসি ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন এই ক্রিকেটার। ২০১৬ সালে পাকিস্তানকে আইসিসি টেস্ট টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে নিয়ে আসেন তিনি। মিসবাহ ২০১৯-২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯-২০২০ সালে প্রধান নির্বাচকও ছিলেন।

১৯৫৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন মুশতাক।। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডে ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে জাতীয় দলের কোচিং করিয়েছেন।

আনোয়ার ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতকসহ মোট ৩১টি সেঞ্চুরি এবং ৬৮টি অর্ধশতক করেছেন এই ওপেনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনজামামপাকিস্তানমিসবাহমুশতাকলিড স্পোর্টসসাঈদহল অব ফেম
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT