ফুটবল

পাকিস্তান ফুটবলের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

ফিফা ও পিইএফ লোগো আলোতে উজ্জ্বলভাবে প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ও পিইএফ এর লোগো একটি বিলবোর্ডে প্রদর্শিত, যা বাংলাদেশের ফুটবল সংস্থার জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘অযাচিত তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ জন্য পাকিস্তান ফুটবল ফেডারেশনের উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। ২০২১ সালের এপ্রিলে দেশটির ফুটবলে একটি নরমালাইজেশন কমিটি নিয়ে ওঠা বিতর্কের জেরে নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

পাকিস্তান ফুটবল ফেডারেশনের ২০১৮ সালের নির্বাচনে সভাপতি হওয়া আশফাক হুসেইন শাহকে স্বীকৃতি দিতে ফিফা অস্বীকৃতি জানিয়েছিল। নরমালাইজেশন কমিটিকে হুসেইন শাহ বিলুপ্ত করার পরপরই পাকিস্তানকে ফুটবলে নিষিদ্ধ করা হয়।

ফিফা কাউন্সিলের ব্যুরো স্থগিতাদেশ তুলে নেয়া প্রসঙ্গে বিবৃতিতে বলেছে, ‘পিএফএফ-এ নরমালাইজেশন কমিটি নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এবং আর্থিক ব্যবস্থাপনা পরিচালনার অবস্থায় রয়েছে। এটা নিশ্চিত হওয়ার পরই নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।’

পাকিস্তানকে সতর্ক করে বলা হয়েছে, নরমালাইজেশন কমিটির কাজে কোনো অযৌক্তিক হস্তক্ষেপ করা হলে আবারও নিষিদ্ধ করা হবে।

বিষয়:পাকিস্তান ফিফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…