চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সমালোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৬, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সমালোচনার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের পর্যটনকেন্দ্র পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ঘরোয়া বৈঠকে পাকিস্তানকে তীব্র সমালোচনা করা হয়েছে।

আজ (৬ মে) মঙ্গলবার ভারতের সংবাদ সংস্থা এএনআই সূত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বৈঠকে পাকিস্তানের ভূমিকা, বিশেষ করে দেশটির মাটিতে আশ্রয় নেওয়া সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইয়বার (লেট) সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা।

প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনা শেষে পরিষদের সদস্যরা পাহেলগামের হামলার নিন্দা জানান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেন। একইসঙ্গে তারা পাকিস্তানের প্রচারিত ‘ফলস ফ্ল্যাগ’ দাবি নাকচ করে দেন এবং ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার ওপর গুরুত্ব দেন।

Banglabid

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈঠকের আগে দুই দেশকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে আহ্বান জানান এবং বলেন, সামরিক সমাধান কোনো সমাধান নয়। দুই দেশ যেন সঙ্কট থেকে পিছু হটে—এটাই আমাদের প্রত্যাশা। নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা একেবারেই অগ্রহণযোগ্য। দায়ীদের অবশ্যই বিশ্বাসযোগ্য ও আইনগত পন্থায় বিচারের আওতায় আনতে হবে।

তবে বৈঠক শেষে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার সংবাদমাধ্যমকে জানান, পাহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে ভারতের ইন্দাস পানিচুক্তি স্থগিত করাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত মাসে জম্মু ও কাশ্মীরের পর্যটনকেন্দ্র পাহেলগামে ভয়াবহ হামলায় ২৫ জন পর্যটক ও একজন কাশ্মীরি ঘোড়াচালক নিহত হন। ওই ঘটনায় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইয়বার জড়িত থাকার প্রমাণ উঠে আসে, যা নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরে হামলাজাতিসংঘপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT