চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সিরিজে অধিনায়ক কামিন্স, ছুটিতে মার্শ-হেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নভেম্বরের শুরুতে ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফিরেছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

সোমবার ১৪ সদস্যের দল দিয়েছে সিএ। পিতৃত্বকালীন ছুটিতে আছেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। নেই অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের মতো তারকাও।

প্রায় একবছর পর ওয়ানডেতে কামিন্স ফিরলেন অধিনায়ক হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হয়েও তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবছর তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারতকে হারিয়ে।

ক্যামেরন গ্রিন ছিটকে গেছেন মৌসুমের বাকি অংশ থেকেই। পিঠের চোটে পড়ায় অস্ত্রোপচার প্রয়োজন। পাকিস্তান সিরিজের দল থেকে ক্যারি কেন বাদ পড়লেন সেটা খোলাসা করা হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে তিনি দুর্দান্ত খেলেছেন। ক্যারি না থাকায় দলে একমাত্র উইকেটরক্ষক ব্যাটার জশ ইঙ্গলিস।

কামিন্সের মতো মার্কাস স্টয়নিসও ওয়ানডেতে ফিরেছেন প্রায় একবছর পর। স্টয়নিস সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ওয়ানডে দলে ফিরেছেন ৯ মাস পর। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে ম্যাকগার্কের। ওয়ানডেতে কেবল ২ ম্যাচ খেলেছেন তিনি।

নভেম্বরের ৪, ৮ ও ১০ তারিখে মাঠের গড়াবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিনটি ওয়ানডে ম্যাচ।

Reneta

অস্ট্রেলিয়া ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে সিরিজকামিন্সজাম্পাপাকিস্তানমার্শ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬

নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছে চেলসি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে প্রথমবারের মত ক্ষমতায় বিজেপি

মে ৪, ২০২৬

ডিপিএল: জয়ে শুরু মোহামেডান-প্রাইম ব্যাংকের, হারল আবাহনী-ব্রাদার্স

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT