চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩০ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্ত অবৈধভাবে অতিক্রম করার সময় পাকিস্তান সেনাবাহিনী ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে। এই ঘটনাটি ঘটেছে উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত এলাকায়, যেখানে গত সপ্তাহে আত্মঘাতী হামলায় পাকিস্তানের ১৬ জন সেনা নিহত হয়েছিল।

শুক্রবার (৪ জুলাই) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে,  গত তিন দিনে আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তারা ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে।  নিহত জঙ্গিরা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) অথবা তাদের সহযোগী সংগঠনের সদস্য ছিল। বিবৃতিতে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ওপর এই জঙ্গিদের সমর্থন দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী অসাধারণ পেশাদারিত্ব, সতর্কতার পরিচয় দিয়েছে এবং সম্ভাব্য একটি বড় বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে। এই অভিযান চলাকালীন সময়ে অধিক পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সীমান্ত নিরাপত্তা বাহিনীকে এই অনুপ্রবেশ ব্যর্থ করার জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আমরা সন্ত্রাসবাদের সব রূপ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ।

উল্লেখ্য, এই অঞ্চলে গত সপ্তাহে সংগঠিত আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন পাকিস্তানি সেনা নিহত হবার দায় স্বীকার করে পাকিস্তান তালিবান। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বলে দায়ী করে আসছে। তবে আফগানিস্তান এই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩০ জঙ্গিঅনুপ্রবেশচেষ্টানিহতপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

পুশ-ইনের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাড়ে ৪ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ১০, ২০২৬
ছবি: এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন

ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের, দ্রুত সমাধানের তাগিদ

জুন ১০, ২০২৬

রইদ: প্রেম যখন প্রাপ্তির নয়, বরং ধারণ করার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT