চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তান-আফগানিস্তানের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তে ট্রাক ও ছোট গাড়িতে যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে টানা রক্তক্ষয়ী সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে দীর্ঘদিনের উত্তেজনা ও পাল্টা অভিযোগের পর এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে কতটা কার্যকর হবে, তা এখনও অনিশ্চিত।

আল জাজিরা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (ইসলামাবাদ সময়) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সময়ের মধ্যে উভয় দেশই সংঘাত বন্ধ রেখে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খোঁজার প্রতিশ্রুতি দিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই সময়ের মধ্যে উভয় পক্ষ আন্তরিকতার সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে জটিল কিন্তু সমাধানযোগ্য এই ইস্যুর ইতিবাচক সমাধান খুঁজবে। অন্যদিকে কাবুলে তালেবান সরকার তাদের সেনাদের নির্দেশ দিয়েছে যুদ্ধবিরতি মেনে চলার, তবে পাকিস্তান যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে প্রতিক্রিয়া জানানো হবে।

আফগান তালেবান যোদ্ধারা দক্ষিণ সীমান্তের বিভিন্ন স্থানে পাকিস্তানি পোস্টে আক্রমণ চালায়, যার জবাবে ইসলামাবাদ পাল্টা অভিযান চালায়।পাকিস্তান অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের আশ্রয় দিচ্ছে। কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বুধবার আফগান তালেবান যোদ্ধারা দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তে দুটি বড় পোস্টে হামলা চালায়, যা প্রতিহত করা হয়। এতে অন্তত ২০ জন তালেবান যোদ্ধা নিহত হয় বলে দাবি করেছে পাকিস্তান। সংঘর্ষে আরও ৩০ জনের মতো হতাহত হয়েছে।

অন্যদিকে তালেবান জানিয়েছে, স্পিন বোলদাক এলাকায় পাকিস্তানের হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও শতাধিক আহত হয়েছে। তাদের দুই থেকে তিনজন যোদ্ধাও নিহত হয়েছে বলে স্বীকার করেছে তারা।

Reneta

কাবুলে বুধবার সন্ধ্যায় দুটি বিস্ফোরণে শহরজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, এগুলো একটি তেল ট্যাংকার ও জেনারেটর বিস্ফোরণের ঘটনা ছিল, সীমান্ত সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানপাকিস্তানযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT