বিনোদন

পদ্মহেম ধামের সাধুসঙ্গ মঙ্গলবার

ইছামতী নদীর ধারে খোলা মাঠে লালনবাণী শুনতে দেশের নানা প্রান্তের লালনভক্তরা হাজির হন

সাধুসঙ্গের অনুষ্ঠানে এক বক্তা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মহেম ধামের সাধুসঙ্গের সন্ধ্যায় এক বক্তা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, পাশে সাধু ও ভক্তরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইছামতী নদীর তীরে অবস্থিত পদ্মহেম ধাম। মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় ধামটির অবস্থান। প্রতিবছর এখানে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। নদীর ধারে খোলা মাঠে লালনবাণী শুনতে দেশের নানা প্রান্তের লালনভক্তরা হাজির হন এখানে।

এই সাধুসঙ্গে লালনবাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ অনেকে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার হতে যাচ্ছে পদ্মহেমের সাধুসঙ্গ। এ তথ্য নিশ্চিত করেছেন এই ধামের সভাপতি কবির হোসেন।

তিনি জানান, মঙ্গলবার বেলা তিনটায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হবে। চলবে রাত দুইটা পর্যন্ত। এবারের অনুষ্ঠানে সহযোগিতা করছেন প্রবাসী বিল্লাল মীর।

এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ থাকবেন উদ্বোধক হিসেবে, সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

কবির হোসেন বলেন, আমরা ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি মূলত লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ।

বিষয়:পদ্মহেম ধাম লালন সাধুসঙ্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…