বিনোদন

পদ্মহেম ধামের সাধুসঙ্গ বৃহস্পতিবার, উদ্বোধনে আফজাল হোসেন

সাধুসঙ্গের ছবি, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করছেন সাধু ও ভক্তরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মহেম ধামের সাধুসঙ্গ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধু ও ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানের পদ্মহেম ধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধুসঙ্গ। যেটির উদ্বোধন করবেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন টুরিস্ট পুলিশ বিভাগের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় আগমনী গানের মাধ্যমে শুরু হবে সাধুসঙ্গ। রাত ৮টায় শুরু হবে ধন্য প্রহরের গান।

এই সঙ্গে লালনের বাণী পরিবেশন করবেন পাগলা বাবলু, রাজ্জাক বাউল,সমির বাউল, আরিফ বাউল, সুচনা সেলি, ডলি মন্ডল, এলিজা পুতুল, হারমোনিয়ামে সাইদুল, দোতারায় ভুট্টু বাউল, তবলায় সুমন বাউল, বাঁশিতে থাকবেন আরিফ।

আয়োজকরা জানান, এই সাধুসঙ্গের সহযোগিতা করছে সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।

বিষয়:আফজাল হোসেন পদ্মহেম ধাম লালন সাধুসঙ্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…