চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু প্রকল্পে যুক্ত সবাইকে জাতি আজীবন মনে রাখবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২৫, জুন ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ খেলার মাঝেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে মেতেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেন্ট লুসিয়ায় টিম হোটেলে টাইগাররা কেক কেটে উপলক্ষটি উদযাপন করেন।

চারকোণা লম্বা আকৃতির কেকে শোভা পেয়েছে আলোকোজ্জ্বল পদ্মা সেতুর ছবি। ডান পাশে প্রধানমন্ত্রীর হাত উঁচু করে হাসিমাখা ছবিও কেকে জায়গা করে নেয়। কেকে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা ছিল- ‘A gift from leadership we are proud of.’ 

অন্যদিকে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে ভিডিও বার্তায় বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষভাবে দক্ষিণ অঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয় এটা দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য সব থেকে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল। যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করছি, এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

Banglabid

ভিডিও বার্তায় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা বিশাল বড় অর্জন। একটা সময় এমন ছিল যে সময় আমরা নিশ্চিত ছিলাম না পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। উনার নিবেদনের কারণে, উনার চেষ্টার কারণে আজকে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি।’

‘সাথে অবশ্যই এটাও বলব যারা এই প্রকল্পের সাথে যুক্ত ছিল, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষভাবে শ্রমিকদের, যারা কাজ করেছেন। আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই- আপনারা যে জিনিসটা করেছেন, এ জিনিসটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার আর বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমপদ্মা সেতুপদ্মার খবরপদ্মাসেতুলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT