চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০২, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকার যেমন গণমাধ্যমের ওপর কতৃত্ব প্রকাশ করতে চায়, তেমন মালিকপক্ষও গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে গণমাধ্যমের কার্যকারিতাকে বিনষ্ট করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানত ভারসাম্য স্বাধীনতায় মনোযোগ দিতে হবে। এটার রোডম্যাপে কাজ করতে হবে পত্রিকার মালিকদের। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমের এবং সরকার পক্ষের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে।

নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বল্প সময়ের কাজে প্রমাণ করার চেষ্টা করছেন। সমস্যা নতুন, তাই সমাধানটাও নতুন দরকার। এজন্যই দরকার বুদ্ধিদীপ্ত কৌশল, যেখানে তরুণদের এগিয়ে আসতে হবে।

তরুণরাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রধান হাতিয়ার হতে পারে মন্তব্য করে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের সাংবাদিকতার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তথ্য মন্ত্রণালয়ের দক্ষ স্টেকহোল্ডার হিসেবে কাজ করার পরিকল্পনা আছে সরকারের। এ নিয়ে দ্রতই কাজ শেষ হবে।

দেশের মুক্ত গণমাধ্যম নিশ্চিতে গণমাধ্যম স্বাধীনতা সূচক চালুর প্রস্তাবও করা হয়েছে গোল টেবিল আলোচনা থেকে। ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে ১৫২তম।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমজহির উদ্দিন স্বপনতথ্যমন্ত্রীনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকতা বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT