চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে নিখোঁজের ২ মাস পর মৃত মালিক এবং পোষা কুকুর জীবিত উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ৭১ বছর বয়সি রিচ মুর তার পোষা কুকুরসহ ব্ল্যাকহেড পিক পাহাড় হাইকিং এর জন্য বের হয়ে নিখোঁজ হয়। দুই মাস পর সেই পাহাড়েই তার মৃতদেহ উদ্ধার করা হয় তবে তার পোষা কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ১৯ আগস্ট নিখোঁজের পর রিচ মুর এর খোঁজ শুরু হয়। আর্চুলেটা কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুসারে, মুর এবং তার কুকুর যখন পাগোসা স্প্রিংসের পূর্বে প্রায় ২০ মাইল দূরে ব্ল্যাকহেড পিক পাহাড়ের চূড়ায় পৌঁছান তখনই তারা নিখোঁজ হয়েছিলেন।

৩০ অক্টোবর রিচ মুরের মরদেহটি লোয়ার ব্লাঙ্কো ড্রেনেজ বেসিনে একজন শিকারী দেখেন। লোয়ার ব্লাঙ্কো ড্রেনেজ বেসিন ব্ল্যাকহেড পিক পাহাড়ের চূড়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

৩১ অক্টোবর, শেরিফের অফিসের সদস্যরা এবং একটি অনুসন্ধান উদ্ধারকারী দল মুরের মৃতদেহ সনাক্ত করে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, রিচ মুরের কুকুর ফিনিকে চিকিৎসার জন্য একটি ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ মুরের মৃত্যুর কারণ প্রকাশ করেনি তবে আশ্বস্ত করে জানিয়েছেন, মুরের মৃত্যুতে সন্দেহভাজন কিছু নেই।

Reneta

যুক্তরাষ্ট্রের কলোরাডোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সান জুয়ান পর্বতমালা একটি পাহাড় ব্ল্যাকহেড পিক যার উচ্চতা ১২ হাজার ৫০০ ফুট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ মাস পরউদ্ধারকুকুর জীবিতনিখোঁজমালিক মৃতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT