চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভালে ইংল্যান্ডের নাকের ডগায় থাকা ম্যাচে ‘জিতে যাবে’ বৃষ্টি?

টেন্ডুলকার-অ্যান্ডারসন টেস্ট সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ওভালে পঞ্চম দিনেও বৃষ্টি। থামার নাম নেই। চতুর্থ দিনের শেষের খেলাও খানিক পণ্ড হয়েছে ইংল্যান্ড-ভারতের সিরিজ নির্ধারণী টেস্টে। স্টেডিয়ামে স্বল্প আলো ও মেঘাচ্ছন্ন আকাশে পেছাতে পারে শেষদিনের খেলা শুরুর সময়। রোমাঞ্চকর পাঁচ ম্যাচের সিরিজে দুদল লড়েছে চোখে চোখ রেখে। সিরিজ সমাপ্তির পালা। সেখানেই মঞ্চ কেড়ে বৃষ্টির আনাগোনা। তবে বৃষ্টির ফাঁক গলে খানিক খেলা হলেই ম্যাচের ফলাফল মিলে যেতে পারে।

পঞ্চম দিনে ভারতের দরকার ৪ উইকেট। স্বাগতিক ইংলিশদের দরকার সবে ৩৫ রান। ইংল্যান্ড জিতলে ভারতের বিপক্ষে সাত বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে। ইতিমধ্যে স্বাগতিকরা সিরিজে এগিয়ে আছে ২-১ ব্যবধানে। ভারতের সামনেও সুযোগ ২-২ ব্যবধানে এনে সিরিজ ড্র করার।

আবহাওয়া পূর্বাভাস বলছে, ওভালের স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত থাকতে পারে বৃষ্টি। প্রথম সেশনের খেলা পণ্ড হলেও পরে খেলা শুরু হলে বিকেল পর্যন্ত ম্যাচের স্থায়ীত্ব থাকবে না। তার আগেই আসতে পারে ম্যাচের ফল। চতুর্থ দিনের শেষ সেশনের বৃষ্টিও ভুগিয়েছে স্বাগতিকদের। স্বল্প আলো ভোগাচ্ছে ইংল্যান্ড ব্যাটারদের।

ভারতের দরকার ক্রিস ওকসের উইকেটসহ ৪ উইকেট। কাঁধে চোট পেয়েছেন ক্রিস। প্রয়োজন হলে এক হাতেও ব্যাট করবেন তিনি। ৩৭৪ রানতাড়ায় ইংল্যান্ড চতুর্থ দিন পর্যন্ত তুলেছে ৩৩৯ রান।

ইংলিশদের সামনে সিরিজ জয়ের পাশাপাশি একই সিরিজে করা রেকর্ড ভাঙার অপেক্ষা। ওভালে এ সিরিজেই করা রেকর্ডটি ভাঙার সুযোগ জো রুটের দলের। হেডিংলিতে লাল বলের ক্রিকেটে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে ৩৭১ রানতাড়া করে জিতেছিল ইংল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওভালভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT