চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভালে কিউরেটরের সঙ্গে বিবাদে জড়ালেন গম্ভীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সময়টা ভালো যাচ্ছে না গৌতম গম্ভীরের। ইংল্যান্ডে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। তাতে সমালোচনার শিকার হচ্ছেন প্রধান কোচ গম্ভীর। এবার নতুন বিতর্কে জড়াল তার নাম। দ্য ওভালের প্রধান কিউরেটরের সঙ্গে বিবাদে জড়ালেন তিনি।

সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংলিশদের বিপক্ষে ওভালে মুখোমুখি হবে ভারত। ম্যাচ সামনে রেখে সেখানে অনুশীলনের সময় মাঠের প্রধান কিউরেটর লি ফর্টিসের সঙ্গে তর্কে জড়ান গম্ভীর। দুজনের বাগবিতণ্ডার ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঠিক কি নিয়ে গম্ভীর ও ফর্টিসের মধ্যেকার ঝামেলা বেধেছে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে ক্রিকইনফো বলছে, ভারতীয় দল অনুশীলনের জন্য মুল স্কোয়ারের বেশিরভাগ অংশ ব্যবহার করায় খুশি ছিলেন না ফর্টিস।

তবে আঙুল উঁচিয়ে বেশ কবার গম্ভীরকে বলতে শোনা যায়, ‘আমাদের কী করা উচিত, সেটা আপনি বলতে আসবেন না।’

গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দেন ফর্টিস। তখন ভারত কোচ বলেন, ‘যেখানে খুশি গিয়ে রিপোর্ট করুন। আপনি এটা বলতে পারেন না, আমরা কী করবো। আপনি শুধুই একজন গ্র্যাউন্ডসম্যান।’

যদিও এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, তা স্পষ্টভাবে জানাননি ওভালের প্রধান কিউরেটর। গম্ভীরকে খোঁচা দিয়ে দাবি করেছেন, ভারতীয় দলের হেড কোচ একটুতেই খেপে যান।

Reneta

আগামী ৩১ জুলাই শেষ টেস্টে ওভালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নাই ভারতের সামনে। ড্র কিংবা হারলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংলিশদের কাছে দীর্ঘতম সংস্করণের সিরিজ হারবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিইংল্যান্ডওভালগম্ভীরফর্টিসভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (সংগৃহীত)।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী আজ

মে ৮, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

মে ৮, ২০২৬
ফাইল ছবি

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

মে ৮, ২০২৬

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা জারি

মে ৮, ২০২৬

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT