বাংলাদেশ

আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন: সিইসি

নির্বাচন নিয়ে সিইসির বক্তব্য, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের অঙ্গীকার. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছেন, তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের জন্য গুরুত্বারোপ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের অনেক প্রত্যাশা। মন মগজ, অভ্যাসের আগে সংস্কার করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেয়া, যেটা থেকে জাতি এতদিন বঞ্চিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। ১৮ কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলেও প্রতিশ্রুতি দেন সিইসি।

এ সময় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটারের ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে।

বিষয়:এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…