বিনোদন

আইস্ক্রিনের নতুন চমক মঞ্চনাটক

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের পাশাপাশি চ্যানেল আইয়েও প্রচার হবে মঞ্চনাটক

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্য দিচ্ছেন, পেছনে বড় স্ক্রিনে চ্যানেল আই অনলাইন এর লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন ও চ্যানেল আইয়ের প্রচার করা হবে মঞ্চনাটক। ‘ওটিটিতে মঞ্চনাটক, চ্যানেল আইতে মঞ্চনাটক, মঞ্চ নাটক দেখুন, নাট্যকর্মীদের সাথে থাকুন, মঞ্চনাটক সত্যি কথা বলে’- এই স্লোগান নিয়ে পথ চলা শুরু করছে এই প্রকল্পটি।

শনিবার ( ৯ মার্চ) চ্যানেল আই স্টুডিওতে এই আয়োজনের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উদ্যোগটির পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের এডিশনাল ইডি আমীরুল ইসলাম ও মঞ্চ নাটক নিয়ে এই উদ্যোগের প্রকল্প প্রধান শহীদুল আলম সাচ্চু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ, নাট্যকার, নির্দেশক ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মামুনুর রশীদ, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী লাকী ইনাম, আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ।

মঞ্চ নাটকের পথিকৃতদের সাথে এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন নতুন প্রজন্মের নাট্যকর্মীরা।

মঞ্চনাটক নিয়ে আলোচনা করছেন দর্শক ও শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ এই উদ্যোগ নিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘নাটক আমাদের গর্ব। এই নাটক পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’

নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন,‘আমরা একটি খারাপ সময়ে এসে পড়েছি, সংস্কৃতির চর্চাটা কমে গেছে।’ অভিনেতা পরামর্শ দেন, নাটক বাছাইয়ের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর কথা না ভেবে মান বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে।

লাকী ইনাম বলেন, ‘মঞ্চ নাটকের আর্কাইভ না থাকায় অনেক নাটক হারিয়ে গেছে। চ্যানেল আইয়ের এই উদ্যোগ অসাধারণ।’

আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ বলেন, ‘আইস্ক্রিনের সাথে মঞ্চনাটক যুক্ত হতে যাচ্ছে। এটি একটি অনন্য সংযোজন।’

তিনি আরও বলেন, ‘অসম্ভব ভালো কিছু অভিনেতা-অভিনেত্রীদেরকে যখন আইস্ক্রিন প্লাটফর্মের মাধ্যমে মানুষ দেখবে, তখন মানুষ বুঝবে যে অভিনয়টা কোনো ছেলেখেলা নয়। অভিনয়টা অনেক বড় জিনিস, সাধনার জিনিস ও ত্যাগের বিষয়।’

‘বিনোদনের স্মার্ট দুনিয়া’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ‘আইস্ক্রিন’। আইস্ক্রিনে দর্শকের জন্য রাখা হয়েছে তিনটি প্ল্যান—মাসিক ৮৯ টাকা,  ছয় মাসে ২৬৯ টাকা এবং বাৎসরিক ৪৬৯ টাকা।

বিষয়:আইস্ক্রিন ওটিটি মঞ্চনাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…