বিনোদন

লাল টুকটুকে শাড়িতে ঢাকায় ওটিলিয়া

লাল টুকটুকা শাড়িতে ঢাকায় ওটিলিয়া, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় এক নারী সুন্দর লাল শাড়ি পরা অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার (২৩ জুলাই) ঢাকার দর্শকদের গান গেয়ে মাতালেন বিশ্বজুড়ে সাড়া জাগানো রোমানিয়ান পপ শিল্পী ওটিলিয়া ব্রুমা।

এদিন রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১’ শিরোনামের একটি কনসার্ট। যেখানে নিজের জনপ্রিয় সব গান গেয়ে প্রায় ঘণ্টা খানেক সময় উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন ‘বিলিয়নেরা’ খ্যাত এই সংগীতশিল্পী।

তবে চমক এখানেই শেষ নয়। ঢাকা ভ্রমণে এসেই ঢাকার লাল টুকটুকে শাড়িতে দেখা মিললো ওটিলিয়ার। রবিবার (২৪ জুলাই) নিজের ফেসবুক পেজ থেকে লাল টুকটুকে শাড়ি পরিহিত একটি ছবি শেয়ার করেছেন রোমানিয়ান এই সংগীতশিল্পী। যার ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, “বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক”।

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি। এটাই ওটিলিয়ার প্রথম বাংলাদেশ সফর।

বিষয়:কনসার্ট ঢাকা ঢাকা সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…