চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিএ’র প্রতারণা: এক বছর আগেই সচেতন করেছিল আটাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ)’র প্রতারণামূলক কর্মকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং লোভনীয় প্যাকেজ ও অধিক মূল্য ছাড়ের ফাঁদে পা না দেয়ার জন্য আটাব ট্রাভেল এজেন্সি ও সাধারণ যাত্রীদের সতর্কীকরণ করেছিল আটাব।

রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব)।

বিবৃতিতে জানানো হয়, ফ্লাইট এক্সপার্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার এবং সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম, গত ২ আগস্ট তারিখে হঠাৎ করে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে, অফিস তালাবদ্ধ রেখে এবং ওয়েবসাইট অকার্যকর করে দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

২০১৬ সালে ফ্লাইট এক্সপার্ট প্রতিষ্ঠা করা হয় এবং ২০১৭ সালে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) এর কার্যক্রম শুরু করে।

ফ্লাইট এক্সপার্ট ৭/৮ বছর যাবত অনলাইনে ট্রাভেল এজেন্সী হিসেবে ব্যবসা পরিচালনা করেছিল। অতিরিক্ত কমিশন ছাড়ের অসুস্থ প্রতিযোগিতায় কয়েকটি অনলাইন ট্রাভেল এজেন্সির মতো তারাও জড়িয়ে পরে। প্রতি টিকিটে বাজার মূল্যের চেয়ে তিন থেকে পাঁচ হাজার ক্ষেত্র বিশেষে আরো বেশি ছাড় দেয়ার একটি অসুস্থ প্রতিযোগিতার কারণে বাজারে এয়ারলাইন্স টিকিটের দর নিয়ে নিয়ন্ত্রণ ও গেম প্লে করে অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফ্লাইট এক্সপার্টের ব্যাংক গ্যারান্টি মোট ৫০ কোটি। এর বাইরে তারা বিভিন্ন বড় এজেন্সি থেকে টিকেট সংগ্রহ করে পুনরায় বিক্রয় করতো, যার আর্থিক পরিমান সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি।

Reneta

আটাব জানায়, আটাবের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) এর প্রতারণামূলক কর্মকান্ড ও এয়ার টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে আসছে এবং ট্রাভেল এজেন্সি সেক্টরে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনায়নের লক্ষ্যে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) পরিচালনায় গাইডলাইন/বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছে।

গত ২৭ জুলাই, ২০২৩ ও ১০ জুলাই, ২০২৪ইং তারিখে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) এর প্রতারণামূলক কর্মকান্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং লোভনীয় প্যাকেজ ও অধিক মূল্য ছাড়ের ফাঁদে পা না দেয়ার জন্য আটাব ট্রাভেল এজেন্সি ও সাধারণ যাত্রীদের সকর্তীকরণ বিজ্ঞপ্তি প্রদান করে। যা জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ করা হয়। আটাব সদস্যদেরকেও এ বিষয়ে সতর্ক করে সার্কুলার দেওয়া হয়।

এছাড়া ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) নীতিমালা প্রণয়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আটাবের সংবাদ সম্মেলন করে। যা বিভিন্ন অনলাইন নিউজ ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়।

ওটিএ কর্তৃক পোর্টালের আইডি শেয়ার করে অল্প দামে অথবা অতিরিক্ত কমিশনে টিকিট বিক্রয়ের প্রলোভন দিয়ে এভাবে ফ্লাইট এক্সপার্ট এর মত বাজার দখল করা হয়। বিক্রয় ও ডিপোজিটের পরিমাণ বেশি হলে তখন তারা গ্রাহক ও এজেন্টদের টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়।

পূর্বেও “হালট্রিপ”, “২৪টিকেট ডট কম” এবং “লেটস ফ্লাই” নামের অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো একইভাবে যাত্রীসাধারণ ও অন্যান্য ট্রাভেল এজেন্সির সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ নিয়ে উধাও হয়েছে।

পোর্টাল আইডি শেয়ার ও অতিরিক্ত মূল্য ছাড় বন্ধ করা না হলে আগামীতে আরো অনেকগুলো ওটিএ বাজার থেকে উধাও হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দীর্ঘদিন যাবত ট্রাভেল এজেন্সিদের জন্য একটি গাইডলাইন তৈরি করছে যা অতি দ্রুত প্রণয়ন করা জরুরী। ট্রাভেল এজেন্সি বিধিমালায়/গাইডলাইন এ অনলাইন এজেন্সি সম্পর্কে স্পষ্ট নির্দেশনা থাকা দরকার।

ফ্লাইট এক্সপার্ট এর প্রতারণার ফলে উদ্ভূত পরিস্থিতে নিয়ে ৩ আগস্ট রোববার বিকাল চারটায় আটাবের প্রধান কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আটাবের গঠনতন্ত্র মোতাবেক ফ্লাইট এক্সপার্টকে কারণ দর্শানোর নোটিশ প্রদান ও সদস্যপদ বাতিলের ব্যবস্থা গ্রহণ, যাত্রী হয়রানি ও ট্রাভেল এজেন্টদের আর্থিক ক্ষতি কমাতে ফ্লাইট এক্সপার্ট কর্তৃক ইস্যুকৃত টিকেট গুলোর রিফান্ড স্থগিত করার জন্য জরুরীভাবে পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো, ব্যাংক যেন ক্রেডিট/ডেভিড কার্ডে অতিরিক্ত ডিসকাউন্টের অফার দিয়ে মার্কেটে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি না করে সে মর্মে ব্যাংকে অনুরোধ জানানো, অতিরিক্ত ডিসকাউন্ট দিয়ে টিকেট বিক্রয়ের প্রচার-প্রচারণা ও বিক্রয়কারী এজেন্সিদের কর্মকান্ড সরকারের দৃষ্টিতে আনয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও ভুক্তভোগী সকল সদস্যদের প্রশাসনিক ও আইনি সহায়তা পেতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আটাব সহায়তা করবে।

উক্ত নির্বাহী কমিটির সভায় আব্দুস সালাম আরেফ-এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, অর্থ সচিব শফিক উল্লাহ নান্টু, উপ-মহা সচিব তোহা চৌধুরী, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান, নির্বাহী সদস্য দিদারুল হক, সিনিয়র সদস্য ও সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দীপুসহ প্রমুখ।

আটাব জানায়, দেশের পর্যটন ও এভিয়েশন শিল্পকে রক্ষা করার লক্ষ্যে এই প্রতারণামূলক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার এবং ওটিএ পরিচালনায় দ্রুত গাইডলাইন/বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করার জন্য সরকারকে আহবান জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৪টিকেট ডট কমঅনলাইন ট্রাভেল এজেন্সিআটাব ট্রাভেল এজেন্সিওটিএ এর প্রতারণাপর্যটন মন্ত্রণালয়ফ্লাইট এক্সপার্টবেসামরিক বিমান পরিবহনলেটস ফ্লাইহালট্রিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT