চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
একজন যুবক পাঞ্জাবি ও টুপি পরে, অন্যজন মহিলার শাড়ি ও পট্টি ঢেকে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনে প্রেমীরা। কিন্তু না সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিস’।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরের রাউন্ডের জন্য ১৫টি ছবির নাম ঘোষণা করা হয়। যেই তালিকায় নাম নেই কিরণ রাও ও আমির খানের এই ছবির।

গত মাসেও কিরণ রাও ও আমির খান এই ছবির প্রচার করেন আমেরিকায়। তবে শেষরক্ষা হল না। মোট ২৯টি ছবির তালিকা পাঠানো হয়েছিল অস্কার মনোনয়নের জন্য। তার মধ্যে কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিস’ই মনোনয়ন পেয়েছে।

ছবির প্রধান চরিত্রে যারা অভিনয় করেছে একগুচ্ছ নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রত্না। এছাড়া ছবিতে বিশেষ ভূমিকা পালন করেছেন ভোজপুরী অভিনেতা রবি কিষাণ, ছায়া কদম। অর্থাৎ, কোন নামি-দামি অভিনেতাকে নিয়ে ছবিটি করেননি কিরণ রাও। ছবির শ্যুটিং হয়েছে এমন একটি জায়গায় সেটিও একেবারেই সাধারণ একটা লোকেশন।

২০২৩-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। ৫ কোটি টাকা ব্যায়ে ছবিটি তৈরি করা হলেও, ছবিটির আয় হয়েছে আনুমানিক ২৫ কোটি টাকা। প্রথমে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। সেইসময় দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়। তারপর আরও বেশি জনপ্রিয়তা পায় ‘লাপাতা লেডিস’। গ্রামের বধূর সাধারণ গল্প অসাধারণ হয়ে ওঠে দর্শকদের কাছে।- দ্য হিন্দু 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'লাপাতা লেডিস'অস্কারঅস্কার ২০২৫আমির খানকিরণ রাও
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT