বিনোদন

বছর সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ‘দ্য জোন অব ইন্টারেস্ট’

অস্কার ২০২৪

অস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতারা স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার বিজয়ী চলচ্চিত্রের জন্য স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিনেতা ও নির্মাতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৬ তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাটি।

‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাতে একজন কনসেনট্রেশন ক্যাম্প কমান্ডার এবং তার পরিবারের গল্প দেখানো হয়েছে।

জোনাথন গ্লেজারের এই সিনেমাটির চিত্রায়ণ হয়েছে পোল্যান্ডে এবং প্রধানত জার্মান ভাষায়।

মার্টিন এমিসের ২০১৪ সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে এই ছবির চিত্রনাট্য লিখেছেন গ্লেজার। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পোল্যান্ডের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি আউশভিৎজ কমান্ড্যান্ট রুডলফ হস ও তার স্ত্রীর কনসেন্ট্রেশন ক্যাম্পের পাশে তাদের স্বপ্নের জীবন শুরুকে কেন্দ্র করে আবর্তিত। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ান ফ্রিডেল ও সান্ড্রা হ্যুলার।

গেল বছর ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি উদ্বোধনী প্রদর্শনীতে সমাদৃত হয় এবং গ্রঁ প্রি ও ফিপরেস্কি পুরস্কার অর্জন করে ছবিটি। এরপর থেকেই ৯৬ তম অস্কারের ছবিটির বড় সম্ভাবনা দেখেন সমালোচকরা। তারই ফল পেল সোমবার।

এই বিভাগে মনোনয়ন পেয়েছিলো ক্যাপিটানো (ইতালি), পারফেক্ট ডেজ (জাপান), সোসাইটি অব দ্য স্নো (স্পেন), দ্য টিচারস লাউঞ্জ (জার্মানি)।

বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

বিষয়:অস্কার ২০২৪ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…