আইস্ক্রিন

‘ক্যাফে আমব্রেলা’ নিয়ে অপেক্ষা ফুরাচ্ছে, আসছে ট্রেলার

‘ক্যাফে আমব্রেলা’ নিয়ে অপেক্ষা ফুরাচ্ছে, আসছে ট্রেলার

লাক্স সুপারস্টার ২০২৫-এর মঞ্চ থেকে অভিনয়ের নতুন যাত্রা শুরু করেছেন বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম। তাদের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ, আরেফিন জিলানী।

তাদের নিয়ে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন বানিয়েছেন ক্যাফে আমব্রেলা, যা আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে চলতি অক্টোবরেই। মুক্তির আগে বৃহস্পতিবার আসছে কনটেন্টটির ট্রেলার।

এই জুটিগুলো প্রেম, মান-অভিমান ও সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মটি। লাক্সের আয়োজনে নির্মিত এই ফিল্মে চার জুটির প্রেমের পাশাপাশি ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

সিনেমাটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন মনে করেন, গল্পের ভিন্নতা এবং চার জোড়া কলাকুশলীর রসায়ন ওটিটির দর্শকদের কাছে নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে।

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে ‘ক্যাফে আমব্রেলা’র ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে অভিনয়ের সুযোগ পান তিন লাক্স তারকা।

মূলত সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। নির্মাতা শিহাব শাহীন আগেই জানিয়েছেন, এটি বহু চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই কনটেন্টের নামের সঙ্গে মিল থাকলেও এটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক গল্প নয়।

বিষয়:আইস্ক্রিন ক্যাফে আমব্রেলা তৌসিফ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…