চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেভি মেটাল ব্যান্ড ‘আয়রন মেডেন’র গায়কের প্রয়াণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

জনপ্রিয় ব্রিটিশ হেভি মেটাল ব্যান্ড ‘আয়রন মেডেন’ এর গায়ক পল ডি’আনো মারা গেছেন। তার মৃত্যুর খবরটি ফক্স নিউজকে নিশ্চিত করে তার প্রতিনিধিরা বলেছেন যে, গায়ক ইংল্যান্ডের স্যালিসবারিতে তার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে হুইলচেয়ারে বসে গান গাইতেন পল। তিনি বিশ্বজুড়ে তার ভক্তদের বিনোদন দিয়েছেন। ২০২৩ সাল থেকে ১০০ টিরও বেশি শো করেছেন। পল মারা যাবার পরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পরিবারের সদস্যসহ বন্ধু বান্ধবরা শোক জানিয়েছেন।

ব্যান্ডের বর্তমান সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন, বলেছেন যে তারা তার মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বেস প্লেয়ার স্টিভ হ্যারিস বলেন, ‘তিনি চলে যাওয়াতে খুব দুঃখিত। তাকে আমরা অনেক মিস করবো।’

১৯৫৮ সালের ১৯ মে পল ডি’আনো পূর্ব লন্ডনের চিংফোর্ডে জন্মগ্রহণ করেন।  গায়ক ২০১০ সালে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে শুরু করে যার মধ্যে ২০১৪ সালে হাঁটুর অস্ত্রোপচারও ছিল যা প্রায়ই তাকে হুইলচেয়ারে লাইভ শো করতে বাধ্য করে।

পল প্রথম ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে ইংলিশ হেভি মেটাল ব্যান্ড আয়রন মেডেনের প্রধান গায়ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন। এছাড়াও ডি’আনো ব্যান্ডের প্রথম দুটি অ্যালবাম “আয়রন মেডেন” ও “কিলার” তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে।-বিবিসি

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়রন মেডেন গায়কপল ডি’আনোব্রিটিশ হেভি মেটাল ব্যান্ডমারা গেছেনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

জুলাই ১, ২০২৬

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় দুই হাজার, ছড়াচ্ছে দুর্গন্ধ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT