চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূল পর্যায়ে সংগঠন মজবুত করতে জামায়াত নেতার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৫
রাজনীতি
A A
জামায়াত নেতারা তৃণমূল সংগঠন গঠনের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনশক্তিকে জনকল্যাণমূলক কাজে বেশি বেশি সম্পৃক্ত হতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক আবদুল হালিম বলেছেন, আগামী নির্বাচনের পূর্বে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার সাথে সম্পর্ক রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজ বৃদ্ধি করে সংগঠনকে মজবুত করতে হবে। জনকল্যাণমূলক কাজে বেশি বেশি সম্পৃক্ত হতে হবে। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে।

রোববার (৬ এপ্রিল) পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত জেলা আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে এক বিশেষ দায়িত্বশীল বৈঠকে আবদুল হালিম এসব কথা বলেন।

দায়িত্বশীল বৈঠকে জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি, উপজেলা আমির ও সেক্রেটারি, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি ও সেক্রেটারি এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারি অংশগ্রহণ করেন।

আবদুল হালিম বলেন, শহীদ নেতৃবৃন্দের শাহাদাত এবং প্রায় ৫০০ নেতা-কর্মীর শাহাদাতকে আল্লাহ কবুল করে আমাদের জন্য ৫ আগস্ট দেশের পরিবর্তন এনে দিয়েছেন। অনেক মানুষের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন ফ্যাসিস্ট বিরোধী সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে একদল দেশপ্রেমিক, সৎ ও যোগ্য লোক তৈরি করতে হবে। জামায়াতে ইসলামী শুরু থেকে এ কাজটিই করে যাচ্ছে। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল হালিমজামায়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT