চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ (১৭ নভেম্বর) সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেয়। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

এই ঐতিহাসিক রায়ে আশুলিয়া ও চানখারপুলে ‘জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান’ দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনাল বলেছে, আগস্টের গণঅভ্যুত্থানকে দমনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন তৎকালীন সরকার, তাদের সহযোগী বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী নানা অপরাধ করেছে—যার জন্যই এই রায় ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে সর্বোচ্চ সাজা দাবি করেছিল। অপরদিকে আসামি পক্ষ নিজেদের নির্দোষ দাবি করে খালাস চান। মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বিচার চলাকালে দোষ স্বীকার করে রাজসাক্ষী হন এবং তার আইনজীবীর মাধ্যমে খালাস প্রার্থনা করেন।

মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও গাজী এস. এইচ. তামিমসহ আরও কয়েকজন প্রসিকিউটর অংশ নেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আমির হোসেন ও জায়েদ বিন আমজাদ। মোট ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। তাদের মধ্যে ছিলেন প্রথম শহীদ আবু সাঈদের পরিবার, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং সাংবাদিক ড. মাহমুদুর রহমানসহ আরও অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান খানশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT