চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াউলের ফ্ল্যাট-বাড়িসহ শত বিঘা জমি জব্দের আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আদালত
A A
জিয়াউলের ফ্ল্যাট ও জমি জব্দের জন্য আদালতের আদেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট ও পাঁচটি বাড়িসহ শত বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

একইসঙ্গে আদালত তার নয়টি ব্যাংক হিসাবের এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে মিরপুর ডিওএইচএসের ১৪৬০ ও ২১১০ বর্গফুটের দুটি ফ্ল্যাট, উত্তরায় ২৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, বরিশালের কোতোয়ালি থানার পৈতৃক সম্পত্তিতে নির্মিত আটতলা নতুন বাড়ি, একই জেলার সদর থানায় বাগান বাড়ি, পুকুরসহ বাড়ি ও ১২৭০ বর্গফুটের একতলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত ৮ তলা ভবন রয়েছে।

এদিন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি-১৮ মোতাবেক এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ মোতাবেক জব্দ এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন।

Reneta

এ অবস্থায় আসামি মেজর জেনারেল জিয়াউল আহসানের (বরখাস্ত) নামে অর্জিত বর্ণিত স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ এবং অবরুদ্ধ আদেশ দানের জন্য বিনীত প্রার্থনা করছি।

শুনানি শেষে বিচারক তার স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

এর আগে, গত ১৫ আগস্ট রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজমেজর জেনারেল জিয়াউল আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT