প্রবাস সংবাদ

অভিবাসন প্রত্যাশী ১০ বাংলাদেশিকে ইতালিতে ফেরত নেওয়ার নির্দেশ

ইতালিতে ফেরত নেওয়া বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিতে ফেরত নেওয়া বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা বিমানবন্দরে অপেক্ষমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অভিবাসন প্রত্যাশী ১২ জনকে ইতালিতে ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে রোমের একটি আদালত। নিজ দেশে ফেরত পাঠাতে যে ১২ জন অভিবাসন প্রত্যাশীকে আলবেনিয়ার উত্তরাঞ্চলের একটি ক্যাম্পে পাঠানো হয়েছিল তাদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও দুই জন মিসরের।

আদালতের রায় অনুযায়ী, বর্তমানে তাদের নিজ দেশে ফেরত পাঠানো নিরাপদ না। আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করবে ইতালি সরকার।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মন্ত্রীসভার বৈঠকে বলেছেন, অভিবাসন প্রত্যাশিদের নিজ দেশে ফেরত পাঠানো নিরাপদ হবে কি না এটা সরকারের সিদ্ধান্ত আদালতের না।

যদিও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ভূমধ্যসাগর দিয়ে অবৈধ অভিবাসন চলতি বছর ৬৪ শতাংশ কমেছে। ইউরোপ জুড়ে সরকারগুলো এ ধরণের অভিবাসীর সংখ্যা কমাতে চাপের মুখে আছে।

আলবেনিয়ার সাথে ইতালির চুক্তির লক্ষ্য হলো ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা তিন হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো। গত এক মাসের তাদের উদ্ধার করে দুটি ক্যাম্পে রাখা হয়েছিল।

বিষয়:১০ বাংলাদেশি ইতালি নির্দেশ ফেরত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…