রাজনীতি

ভারত বিরোধিতাই বিএনপির ইস্যু: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যখন আন্দোলনের কোন ইস্যু নেই তখন ভারত বিরোধিতাই বিএনপির ইস্যু। 

তিনি আজ শুক্রবার ২২ মার্চ এই কথা বলেন।

তিনি বলেন, ভারত বয়কটের নামে, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার পরিস্থিতিকে অস্থির করার ষড়যন্ত্র করছে। ভারতীয় পণ্য যারা বয়কট করতে চায় দেশের মানুষ তাদের বয়কট করবে।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে যখন যা খুশি তাই বলছে। যা খুশি তাই করছে।

বিষয়:ওবায়দুল কাদের বিএনপি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…