গাজীপুর

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুর থেকে আওয়ামী লীগের ৪০ জন গ্রেফতার

গাজীপুরে অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশ, গ্রেফতার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে অভিযান চলাকালে সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত, গ্রেফতার অভিযান পরিচালনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুর জেলার পাঁচটি থানায় রাতভর সাড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে তিনি জানান।

তাদের অনেকের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে। আবার আটকদের বিরুদ্ধে নতুন করে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার কারণে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গাজীপুরের গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। যা এখনো চলমান আছে।

বিষয়:অপারেশন ডেভিল হান্ট গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…