চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসেই যাচ্ছে সেন্সরে, ঈদে ‘অন্তর্জাল’ মুক্তি চূড়ান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১০, মে ২০২৩
বিনোদন
A A

প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সেক্ষেত্রে দেশের যোদ্ধারা কতটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশন চলছে। ঢাকা অ্যাটাক, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন এর মতো ছবি বানিয়ে আস্থা অর্জন করা দীপঙ্কর দীপন পরিচালিত এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন।

দীপন চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী কোরবানির ঈদে ‘অন্তর্জাল’ আসবে এটা চূড়ান্ত। তিনি বলেন, এ মাসের মধ্যে সেন্সর হবে ‘অন্তর্জাল’।

পরিচালক দীপন আরও জানান, আগের দুই ছবির চেয়ে ‘অন্তর্জাল’ তার কাছে সবচেয়ে কঠিন ছবি। তিনি বলেন, সবসময় চেষ্টা করি আমার ছবিগুলো যেন টেকনিক্যালি রিচ থাকে এবং স্ট্যান্ডার্ড বজায় থাকে। ওটিটির কল্যাণে যখন বিশ্বের মানুষ দেখার পর ছবির মান নিয়ে কোনো প্রশ্ন না আসে।

এখনও পর্যন্ত বানানো সেরা স্ক্রিপ্ট ও ভিএফএক্স এর কাজ নির্ভর ছবি ‘অন্তর্জাল’- উল্লেখ করে দীপংকর দীপন বলেন, এটি সাইবার থ্রিলার ছবি, তাই গুরুত্বপূর্ণ বিষয় ভিএফএক্স-এ দাঁড়িয়ে আছে। এতে ল্যাব, রোবটস, রোবটস ড্রোন, হলোগ্রাফি ক্যারেক্টার, পাহাড়ে আস্তানা এবং গল্পের পরতে পরতে নতুনত্ব আছে।

এ ধরনের নতুন সংযোজন দর্শকদের কাছে তুলে ধরাই একজন নির্মাতার কাজ, এমনটা মনে করেন দীপংকর দীপন। তিনি বলেন, এই ছবিতে ভিজ্যুয়াল এবং সংলাপে দুটোর সঠিক কম্বিনেশন দেয়া হয়েছে। একেবারে তরুণ প্রজন্মের ছবি ‘অন্তর্জাল’। প্রতিটি সেক্টরে যত্নশীল হয়ে কাজ করেছি। রিসার্চ করতে গিয়ে দেখেছি আমাদের তরুণরা প্রোগ্রামিং নিয়ে সারাদেশে এতো চমৎকারভাবে কাজ করছে। এতে করে তারা অনেক বেশি আয় করছে।

চরিত্রগুলো মানানসই করতে সিয়াম, মিম, সুমন, সুনেরাহ অনেক সময় দিয়েছেন। দীপন জানান, তাদের পারফর্মে তিনি রীতিমত মুগ্ধ। বলেন, মিম সাইবার সিকিউরিটি অফিসারের চরিত্র করার জন্য ১০দিন সেই অফিসে পড়ে ছিল। তারা সবকিছু রপ্ত করেছেন। সুনেরাহ রোবট বানানো শিখতে দীর্ঘদিন একটি ল্যাবে গিয়ে কাজ করেছে এবং সত্যিকারের একটি ল্যাবে গিয়ে শুটিং করি। সিয়াম রাজশাহী গিয়ে ঘুরে ঘুরে সবকিছু দেখে শিখেছে। যার চরিত্র পোর্টে করেছে তার সঙ্গে মিশেছে। এবিএম সুমন সাইবার সিকিউরিটি অফিসারের মতো সিভিল পোশাকে স্ক্রিনে সবকিছু ডিল করেছে। প্রত্যেকেই গভীরভাবে তাদের চরিত্রগুলো করেছে। আমাদের দেশের টেকনিশিয়ান নিয়ে শুটিং সেট বানিয়েছি অনেক বড়। এমনও সেট আছে সেখানে ৩২ জনের সুন্দর বসার ব্যবস্থা আছে। থাইল্যান্ডে বড় আয়োজন করে কিছু নতুন লোকেশন পেয়েছি যা বাংলা ছবিতে দর্শক আগে দেখেনি।

Reneta

সিনেমা হল সংকটের মধ্যে এতো বড় আয়োজনের ছবি মুক্তি তাও আবার ঈদে! দীপংকর দীপন বলেন, এটা সত্যি যে আমরা পর্দার জন্য যেটা বানাই সেটার টুয়েন্টি পারসেন্টও সিঙ্গেল স্ক্রিনে পৌঁছায় না। এমন সময় ফিল্ম বানাচ্ছি যেটা সিনেমা ইন্ডাস্ট্রির স্ট্রাগল পিরিয়ড। এটি ভাগ্য ছাড়া কিছু না। বর্তমানের হল সিস্টেম ভেবে এই ছবি বানাইনি। আমার ধারণা এই কাজগুলো রয়ে যাবে। ১০ বছর এই ছবি দেখলে টেকনিক্যালি ঠিকঠাক মনে হবে।

‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্জালএবিএম সুমনঢাকা অ্যাটাকদীপংকর দীপনবিদ্যা সিনহা মিমলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT