বিনোদন

ঈদুল ফিতরে বড় পর্দায় আসছে দীপনের ‘অন্তর্জাল’

অন্তর্জাল সিনেমার প্রচার অনুষ্ঠানে উপস্থিত পরিচালক ও অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্জাল সিনেমার প্রচার অনুষ্ঠানে উপস্থিত পরিচালক ও অভিনেতা, চ্যানেল আই অনলাইনের জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় আসতে চলেছে দীপংকর দীপন পরিচালিত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। 

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ছবিটির মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠান শুরুর আগে বিষয়টি নিশ্চিত করেন দীপংকর দীপন।

‘অন্তর্জাল’ এর মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী এবং ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের প্রধান উপদেষ্টা জুনাইদ আহমেদ পলক।

প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। দেশের যোদ্ধারা কতটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হয়েছে ‘অন্তর্জাল’। এরইমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে।

‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন প্রমুখ।

বিষয়:আইসিটি এবিএম সুমন বিদ্যা সিনহা মিম সিনেমা সিয়াম সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…