অর্থনীতি

ফের পেঁয়াজ আমদানি শুরু, কমেছে দাম

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, ট্রাকের মাধ্যমে ঢাকায় প্রবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ তিনমাসের বেশি সময় বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ভারত থেকে রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে। এসব পেঁয়াজ ভারতের মধ্যপ্রদেশ থেকে আমদানি হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রকি জানান, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ২৪৫ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে বিক্রি হবে।

এদিকে দিনাজপুরের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশীয় শুকনা পেঁয়াজ আগে প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি করা হত। বর্তমানে পেঁয়াজ কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ এর আগে ১০০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

এর আগে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে সবশেষ চলতি বছরের ৩০ আগস্ট পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

বিষয়:ভারত হিলি বন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…