চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে অপহরণের পর বিক্রি করা এক বছরের শিশু উদ্ধার

চক্রসহ গ্রেপ্তার ২

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
১২:৫৪ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
অপহরণের পর শিশু উদ্ধার, দুই ব্যক্তি ও র‍্যাবের গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের বাকলিয়া থেকে এক বছর বয়সী শিশু রাব্বীকে অপহরণ করে বিক্রি করা হয়। ঘটনার ৭দিন পর শিশু রাব্বীকে উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর কাছে একটি শিশু অপহরণের অভিযোগ আসে। উক্ত অভিযোগের বর্ণনায় জানা যায় , ১ বছর ৩ মাস বয়সী একটি শিশুকে দুলাল নামের এক ব্যক্তি কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকেই সেই শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৭ চেষ্টা চালিয়ে আসছিল।

গত ১৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী ফাতেমা আক্তার তার ৫ বছর বয়সী কন্যা ও ১ বছর ৩ মাস বয়সী শিশু পুত্র রাব্বীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসলে দুলাল নামে একজন ব্যক্তি সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ফাতেমা আক্তার দুলাল মিয়াকে নেত্রকোনা ট্রেনের সময়  জিজ্ঞাসা করলে দুলাল মিয়া জানায় আজকে নেত্রকোণাগামী কোনো ট্রেন নেই। ভুক্তভোগী ফাতেমা আক্তার দুলাল মিয়াকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী এলাকায় তাদের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করলে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তার এবং তার সন্তানদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে থাকে। ঘুরাঘুরির এক পর্যায়ে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তারকে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বাসুর কলোনীতে নিয়ে যায় এবং সেখানে একটি রুম ভাড়া করে দেন। পরর্বতীতে ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী ফাতেমা আক্তার সকালের নাস্তা খেয়ে বাথরুমে গেলে এই সুযোগে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তারের ছেলে শিশু রাব্বীকে নিয়ে পালিয়ে যায়।

পরে উক্ত ঘটনায় ভুক্তভোগী ফাতেমা আক্তারের স্বামী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় মোঃ দুলাল মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী মো. দুলালের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় চুরির ১টি মামলা আছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: অপহৃত শিশুউদ্ধারগ্রেপ্তার ২চট্টগ্রাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঞ্চে আত্মহত্যা বিরোধী ‘আত্মজয়’!

পরবর্তী

দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে: বেগম খালেদা জিয়া

পরবর্তী
বেগম খালেদা জিয়া বসে আছেন, শান্ত ও ভাবপ্রবণ মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে: বেগম খালেদা জিয়া

বাংলাদেশের পতাকা হাতে একজন যুবক, খোলা মাঠে দাঁড়িয়ে হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চে আসছেন হামজা

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT