চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩২টি ডিম পেড়েছে এক কচ্ছপ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৪০ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অলিভ রিডলি বা জলপাই রঙের আরও একটি সামুদ্রিক কচ্ছপ ১৩২টি ডিম পেড়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টায় উখিয়া উপজেলার সোনার পাড়া সৈকতে ডিম দিয়ে কচ্ছপটি সাগরে ফিরে যায়।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ডিমগুলো সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে সৈকতের হ্যাচারিতে সংরক্ষণ ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন বোরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ।

তিনি বলেন, এর আগে একই সৈকতে আরও একটি কচ্ছপ ১২৫ ডিম পেড়েছে। এ ডিমগুলোও বাচ্চা ফোটানোর জন্য সংরক্ষণ করা হয়।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সৈকতের প্রাকৃতিক পরিবেশে প্রায় দু’ফুট মাটি খুঁড়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে। আগামী ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। এরপর বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হবে।

তিনি বলেন, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সামুদ্রিক কচ্ছপের প্রজনন মৌসুম ধরা হয়। এর মধ্যেই মা কচ্ছপ ডিম পাড়তে সৈকত তীরে আসে। এ সময়ে সৈকতে এসে অনেক জায়গায় কচ্ছপ মারাও পড়ছে।

এদিকে, চলতি মাসের ২ থেকে ৮ ফেব্রুয়ারি উখিয়া ও টেকনাফ সৈকতে আরও নয়টি মা কচ্ছপ ১ হাজার ৭৭ টি ডিম পেড়েছে। ডিমগুলো বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) নিজেদের হ্যাচারিতে বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে সংগ্রহ করেছে বলে জানা গেছে।

Reneta

ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৩২টি ডিম পেড়েছে এক কচ্ছপকমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারবাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটসমুদ্র সৈকতের বালিয়াড়িসামুদ্রিক কচ্ছপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের এক সদস্য গ্রেপ্তার

পরবর্তী

চীনা নববর্ষ উদযাপন নিয়ে বিব্রত সিঙ্গাপুর সরকার

পরবর্তী
ছবি: দ্য ইকনোমিস্ট

চীনা নববর্ষ উদযাপন নিয়ে বিব্রত সিঙ্গাপুর সরকার

ট্রাকচাপায় নারী ও শিশুসহ নিহত ২

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT