চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সুমন রায় সুমন রায়
৪:৫২ অপরাহ্ণ ১২, জুন ২০২৫
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষের দৃশ্য, আহত ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর বেলাব এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে গ্রামবাসীর দুই দলের মধ্যে সংঘর্ষে সাইফুল মিয়া (২৬) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে পুলিশসহ অন্তত ১০ জন।

বৃহস্পতিবার ১২ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত সাইফুল মিয়া বেলাব উপজেলার চর বেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।

Banglabid

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার ঈদ উপলেক্ষ গ্রামবাসীর আয়োজনে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেয়া-নেয়াকে কেন্দ্র করে বেলাব উপজেলার চর বেলাব এবং মাটিয়ালপাড়ার দুই যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে মারামারি হলে তিনজন গুরুতর আহত হয়। এই ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পরে দুই দল গ্রামবাসী।

রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এতে পুলিশ, গ্রামবাসী যৌথ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই সাইফুল মিয়া (২৬) নামে একজনের মৃত্যু হয়। অন্যান্য আহতরা নরসিংদী সদর, জেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর-ই মুশফিকা ফেরদৌস বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে রাবার বুলেটের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Reneta

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই দলের সংঘর্ষনরসিংদীনিহত ১
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
ট্রাফিক পুলিশের ছবি: এআই দিয়ে বানানো

রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, ১৮১৮ মামলা

আগস্ট ১৩, ২০২৬
তানজিন তিশা হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনের পর তিশা বললেন, ‘সস্তা নেগেটিভ মার্কেটিংয়ের অপকৌশল’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT