চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের দোরগোড়ায় ‘নিঃসঙ্গতার একশ বছর’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
একজন ব্যক্তি বড় গাছের নিচে বসে নিঃসঙ্গ জীবন উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ শতকের দ্বিতীয়ার্ধের মহত্তম কথাশিল্পীদের অন্যতম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তার বহু রচনার মধ্যে অন্যতম আলোচিত নোবেলজয়ী উপন্যাস ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড’। যার বাংলা নাম ‘নিঃসঙ্গতার একশ বছর’! সেই বিখ্যাত উপন্যাস অবলম্বনে নেটফ্লিক্স নির্মাণ করেছে একই নামের সিরিজ!

বুধবার (১১ ডিসেম্বর) থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিরিজটি! তাতে রয়েছে ৮টি অ্যাপিসোড! যার প্রতিটিই ১ ঘণ্টার বেশী ব্যাপ্তির!

অ্যালেক্স গার্সিয়া লোপেজ ও লরা মোরা দুজন মিলে পরিচালনা করছেন ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড’ সিরিজটি।

যা প্রযোজনার দায়িত্বে আছে কলম্বিয়ান প্রোডাকশন কোম্পানি ডাইনামো। লিখেছেন জোস রিভেরা, নাটালিয়া সানতা, কামিলা ব্রুজেস, মারিয়া কামিলা এবং অ্যালবাট্রোস গনজালেস।

সিরিজটির পুরোটাই শুটিং করা হয়েছে কলাম্বিয়াতে। প্রয়াত লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের পরিবার পুরো সমর্থন এবং সহযোগীতা করেছেন বলে আগেই জানিয়েছেন সিরিজ সংশ্লিষ্টরা।

এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ক্লাউডিও কাতানো, জেরোনিমো ব্যারন, মারকো গনজালেস, লিওনার্দো সোতো, সুসানা মোরালেস, এলা বেসেরা, কারলোস সুয়ারেজ, মোরেনি বরজা এবং সান্তিয়াগো ভাসকুয়েজ।

বিশ্ব সাহিত্যের একজন দাপুটে ও কিংবদন্তী ব্যক্তিত্ব ছিলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। সাহিত্যে ‘ম্যাজিক রিয়েলিজম’ এর সফল ব্যবহার তার হাত ধরেই। তার লেখা গল্প, উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ নতুন ঘটনা নয়। তবে এবার তার লেখা সবচেয়ে আলোচিত, প্রশংসিত এবং একই সঙ্গে সবচেয়ে জটিল সাহিত্যকর্ম ‘নিঃসঙ্গতার একশ বছর’কে পর্দায় নিয়ে এলো নেটফ্লিক্স!

স্প্যানিস ভাষায় লেখা পৃথিবীর সবচেয়ে পাঠকপ্রিয় উপন্যাস বলা হয় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘নিঃসঙ্গতার একশ বছর’কে। বিখ্যাত কবি পাবলো নেরুদা মনে করতেন, সের্বান্তেসের ডন কিহোতের পর স্প্যানিশ ভাষায় মহত্তম উপন্যাস এটিই। তবে শুধু স্প্যানিশ সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসে সবচেয়ে পাটকপ্রিয় আর শিল্পিত উপন্যাস এটি। এখন দেখার বিষয়, নেটফ্লিক্স কতোটা পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছে!

মার্কেজের লেখা ‘নিঃসঙ্গতার একশ বছর’ কেবল স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের ইতিহাসেই অনন্য সৃষ্টি। বলা হয় এটাই পৃথিবীর একমাত্র উপন্যাস যেখানে ইতিহাস, আখ্যান, সংস্কার, কুসংস্কার, জনশ্রুতি, বাস্তব, অবাস্তব, কল্পনা, ফ্যান্টাসি, যৌন-অযাচার ও স্বপ্ন–সবকিছুর এমন স্বাভাবিক ও অবিশ্বাস্য সহাবস্থান আগে কখনও দেখা যায়নি।

১৯৬৭ সালে প্রকাশিত হয় উপন্যাসটি। ৫০ মিলিয়নের বেশি কপি বিক্রি করা হয়েছে এবং অনুবাদ করা হয়েছে ৪০টির বেশি ভাষায়। উত্তর আমেরিকা এবং ইউরোপের সাহিত্যে আধুনিকতা এবং কিউবায় ভ্যানগার্ডিয়া শিল্প-আন্দোলনের অনুপ্রেরণা ছিল এটি।

ট্যাগ: ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউডগাব্রিয়েল গার্সিয়া মার্কেজনিঃসঙ্গতার একশ বছরমার্কেজলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিষ্যদের প্রতি ‘বিশ্বাস’ আছে বার্সা কোচের

পরবর্তী

বিএনপির লংমার্চ: আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত

পরবর্তী
বাংলাদেশ-ভারত সীমান্তে সেনা মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির লংমার্চ: আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত

অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT