জনপদ

ধানবোঝাই কার্গো জাহাজ ডুবে একজনের মৃত্যু

ইউনানা থানার প্রবেশদ্বার, বিকেল সময়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনানা থানার প্রবেশদ্বার, যেখানে পুলিশ গাড়ি পার্ক করা রয়েছে, বিকেল সময়ের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের ইটনায় ধানবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে এখলাছ উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত এখলাছ উদ্দিন তাড়াইল উপজেলার বেইয়ারকোণা গ্রামের বাসিন্দা এবং মৃত আলী রহমানের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, সকাল ৮টার দিকে ইটনা সদরের বৈঠাখালী নদীতে ধানবোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়। এতে এখলাছ উদ্দিন নিখোঁজ হন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর দেড়টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন আবুজর গিফারী।

বিষয়:কার্গো জাহাজ জাহাজ মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…