চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে নৌকা ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার

সুমন রায়সুমন রায়
২:৩১ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৪
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর মাধবদীতে মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই ভাই-বোন নিখোঁজ হয়। এই ঘটনায় আব্দুল্লাহ (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা এই লাশ উদ্ধার করে। নিহত মো. আব্দুল্লাহ (১২) নওগাঁ জেলার এমতাজ উদ্দীনের ছেলে। এই ঘটনায় তার বড় বোন জান্নাতুল ফেরদৌস (১৪) এখনও নিখোঁজ রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এমতাজ উদ্দীন তার পরিবারের ৫ সদস্য নিয়ে চরদীঘলদী ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। মাধবদীর মেঘনা বাজার ঘাট থেকে একটি নৌকায় যাওয়ার সময় নৌকাটি কিছু দূর যাওয়ার পর বাতাস ও ঢেউয়ের কারণে হঠাৎ ডুবে যায়। এই ঘটনা স্থানীয়রা ঘাট থেকে দেখতে পেয়ে তারা গিয়ে মাঝিসহ ৪ জনকে উদ্ধার করে। কিন্তু দুইজন নিখোঁজ হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজারের পার্শ্ববর্তী দক্ষিণ চরভাসানিয়া বেরিবাধের কাছে  একজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। উদ্ধারের পর পরিবারের লোকজন লাশটিকে নিখোঁজ আব্দুল্লার লাশ বলে শনাক্ত করেন।

এদিকে পুলিশ ও স্থানীয় লোকজনসহ নৌকা নিয়ে মেঘনা নদীর তীরে নিখোঁজ আরও একজনকে উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া এখন পর্যন্ত মাধবদী ফায়ার সার্ভিস ও কোন ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি।

মেঘনা বাজারের ভংগারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনিমেষ হালদার জানান, সকালে নিখোঁজ আব্দুল্লার লাশ নদীতে ভাসছিল। পরে তার লাশ উদ্ধার করে নিয়ে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিখোঁজ আরও একজনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদীনৌকা ডুবিলাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬

চীন সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT