আন্তর্জাতিক

‘জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত হলেই র‌্যাবের নিষেধাজ্ঞা উঠতে পারে’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

আন্তর্জাতিক নেতা ছবি, বাংলাদেশে র‌্যাবের নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নেতা, বাংলাদেশে র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস র‌্যাবের ওপর আরোপিত দেশটির নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, যদি কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটে, সে বিষয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত হলেই কেবল র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠতে পারে।

রাষ্ট্রদূত আজ মঙ্গলবার কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সরকার মনে করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পাওয়া উচিত এদেশের মানুষের, তবে কিভাবে সেই পরিবেশ নিশ্চিত করা যাবে তা ঠিক করবে এদেশের মানুষ, সরকার ও সুশীল সমাজ।

বাংলাদেশকে শ্রীলংকার সাথে তুলনা করা যায় না উল্লেখ করে পিটার হাস জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতিসহ কিছু চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে। কিন্তু সরকারের দূরদর্শী সামষ্টিক অর্থনীতিক ব্যবস্থাপনায় শ্রীলংকার মত পরিস্থিতি হওয়ার শঙ্কা নাই বাংলাদেশে।

বিষয়:পিটার হাস যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…