বাংলাদেশ

অষ্টম দিনে শিক্ষকদের আন্দোলন, অচল ৩৯ পাবলিক বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের আন্দোলন নিয়ে আলোচনা চলছে অষ্টম দিনে, ঢাকা বিশ্ববিদ্যালয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

অষ্টম দিনে শিক্ষকদের আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও সমর্থন প্রদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে অষ্টম দিনের মতো চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন। এই আন্দোলন একযোগে পালন করছে ৩৯টি বিশ্ববিদ্যালয়, এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

(৮ জুলাই) সোমবার সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় শিক্ষকদের কর্মসূচি। প্রসাশনিক ভবন থেকে মিছিল বের করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনে গিয়ে শেষ হয়। দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ রেখে আগের মতোই চালু রাখাসহ তিন দফা দাবিতে তাদের সর্বাত্মক আন্দোলনে অচল পড়েছে উচ্চশিক্ষা কার্যক্রম। শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, মিলনায়তন সবখানেই গত ৮দিন ধরে তালা ঝুলছে। এতে অচল হয়ে পড়েছে পাবলিক বিশ্বিবিদ্যালযের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।

বিষয়:‘প্রত্যয় স্কিম ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…