চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যাকারীদের চেহারা কি উন্মোচিত হবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

২৯ ফেব্রুয়ারি আইস্ক্রিনে আসছে রাফীর নির্মাণে নতুন সিনেমা ‘অমীমাংসিত’। সিনেমাটির নামেই আছে রহস্যের গন্ধ। গত সোমবার ১২ ফেব্রুয়ারি এর টিজার ছাড়া হয়। এরপর আসতে থাকে একের পর এক ক্লু।

শনিবার ‘অমীমাংসিত’-এর তিন নম্বর ক্লুটি শেয়ার করা হয়েছে। মাত্র ২৮ সেকেন্ডের ভিডিওটি শুরু হয় একটি টাইপ রাইটার দিয়ে। টাইপ রাইটারটি সামনে নিয়ে ‘ডক্টর রুবিনা’ চরিত্রকে বলতে শোনা গেছে, ‘আমি ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে ডক্টর রুবিনা। এই অমীমাংসিত কেসটির জট খোলার চেষ্টা করছি। আমার বিশ্বাস, খুব দ্রুতই আমরা এর মীমাংসা করবো। আপনাদের সামনে হত্যাকারীদের চেহারা উন্মোচন করতে পারবো।’

এর আগে প্রকাশ পেয়েছিল দুই নম্বর ক্লু। সেখানে কালো কাপড়ে মুখ ঢাকা একজনকে টাইপ রাইটারে টাইপ করতে দেখা যায়। এরপর তার একটি ফোন আসে। ফোনে বলতে শোনা যায়, ‘স্যার আমার রিপোর্ট রেডি। স্যার আমি এই সপ্তাহের মধ্যেই সাবমিট করে দিচ্ছি।’

তারও আগে একটি ক্লু প্রকাশ করা হয় যেটির টাইটেল ‘কে? কেন? কারা? কিভাবে?’ সেখানে ওয়েব ফিল্মটির মুখ্য দুই চরিত্রকে দেখা যায়। তাদের সাথে একটি শিশু। পেছনে যারা আছেন তাদের সবার মুখ কালো কাপড়ে বাঁধা।

এর আগে টিজারে দেখানো হয়েছে, সবাই টাইপিং করে খুনের তদন্ত প্রতিবেদনের নানা দিক তুলে ধরছেন! কিন্তু তাদের চোখ কালো কাপড়ে বাঁধা। কেউ লিখছেন, খুন হয়েছে আনুমানিক রাত দেড়টা-দুইটার দিকে। কেউ লিখছেন, খুনের কারণ পরকীয়া! আবার কেউ লিখছেন, ওরা নিজেরাই নিজেদের নিজেদের খুন করেছে! টিজারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, এই ‘অমীমাংসিত’ রহস্যের জট আদৌ কি খুলবে?

সময় এগুচ্ছে, ততই ‘অমীমাংসিত’-কে ঘিরে কৌতূহল বাড়ছে দর্শকের। সামাজিক মাধ্যমেও ক্লু-গুলো শেয়ার করে প্রশংসা করছেন অনেকেই। কী রহস্য লুকিয়ে আছে ‘অমীমাংসিত’-তে তা নিয়ে চলছে চর্চা।

Reneta

টিজার, পোস্টার ও ক্লু-তে ওয়েব ফিল্মটির গল্প রহস্য জিইয়ে রাখলেন রাফী। আপাতত কোনো আভাস দিতে রাজি নন নির্মাতা।

সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আর যাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল তারা কারা তার উত্তর মিলবে মূল সিনেমাতে।

এর আগে সত্য ঘটনা অবলম্বনে দহন, পরাণ এর মতো সিনেমা বানিয়েছিলেন রাফী। ওয়েবের জন্য নির্মাণ করেন জানোয়ার, ফ্রাইডে। প্রায় প্রতিটি কাজই আলোচনায় আসে। ‘অমীমাংসিত’-ও কি তাহলে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত? জানতে হলে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিনোদনের স্মার্ট দুনিয়া স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ‘আইস্ক্রিন’। এই ওয়েব কনটেন্টটি ২৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ।



Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমীমাংসিতআইস্ক্রিনইমতিয়াজ বর্ষণতানজিকা আমিনরায়হান রাফিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুবককে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস ২০২৬-এর আবেদন শুরু

জুন ১৭, ২০২৬

বুদ্ধিজীবীদের ক্ষমতা কেন্দ্রিকতা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT