চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিমেল ৪’ এর প্রি-বুকিংয়ে রেকর্ড, যা বললেন অমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
বিনোদন
A A
ফিল্মের মূল চরিত্রের সঙ্গে এক ব্যক্তির ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’। দর্শক চাহিদা থাকায় আগেই শুরু হয়েছে এর প্রি-বুকিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেকর্ড পরিমাণে দর্শক ইতোমধ্যে প্রি-বুকিং করেছেন। তাদের মধ্য থেকে বিজয়ী ৫০ জন ১৪ জুন টিম ‘ফিমেল ৪’-এর সঙ্গে প্রিমিয়ার দেখার সুযোগ পাবেন।

নির্মাতা জানান, এর আগে ‘হোটেল রিল্যাক্স’ ও ‘অসময়’ কনটেন্ট দুটির প্রি-বুকিং টপকেছে ‘ফিমেল ৪’।

ছোটপর্দার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় নাটক ‘ফিমেল’-এর নতুন কিস্তি এবার আসছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে। সম্প্রতি মুক্তি পায় ‘ফিমেল-৪’ এর ফার্স্ট লুক এবং টিজার। যেখানে দেখা যায় এই পরিচালকের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সব পরিচিত মুখ। আছেন জিয়াউল হক পলাশ থেকে শুরু করে মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা প্রমুখ।

Banglabid

প্রি-বুকিং প্রসঙ্গে পরিচালক অমি বলেন, আমাদের কনটেন্ট ‘হোটেল রিল্যাক্স’ ও ‘অসময়’ দিয়ে প্রথম প্রি-বুকিং সিস্টেম চালু করেছিলাম। পরপর দুটি কনটেন্ট থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। এবার পূর্বের এই দুটি কনটেন্ট টপকে গেল ‘ফিমেল ৪’। এটাই হায়েস্ট প্রি-বুক।

অমি জানান, বুকিংকারীদের মধ্য থেকে ৫০ জন প্রিমিয়ার দেখতে পারবেন। যারা কনটেন্ট আসার আগেই ২০ টাকা দিয়ে প্রি-বুক করেছে তারা আমাকে ভালোবেসে করছেন। আমার দর্শক যদি শুধুমাত্র হাজার কয়েক মানুষ হন, তাহলে তারাই হাজার মানুষ থেকে লক্ষ-কোটিতে পরিণত করবেন। শুধু ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে ইউটিউবে ফিমেল-এর তিনটি কিস্তি প্রচারিত হয়। সবগুলো জনপ্রিয়তা পায়। নতুন কিস্তি আসছে ওটিটি। কিন্তু কেন?

Reneta

অমি বলেন, প্রতিটি কনটেন্ট একটু একটু করে বড় করেছি। ইউটিউবের জন্য আর বড় করার কিছু ছিল না। এজন্য ওটিটির জন্য বানিয়েছে। যারা একবার দেখবে তারা অবশ্যই পছন্দ করবেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। শুধু বলবো, আপনারা একবার হলেও দেখুন। ‘ফিমেল ৪’ ওটিটির জন্য অনেক বড় পরিসরে বানিয়েছি। কনটেন্ট দেখার পর মন্দ লাগলে সমালোচনা মাথা পেতে নেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিওয়েব ফিল্মকাজল আরেফিন অমিপাভেলফিমেলফিমেল ৪মারজুক রাসেললিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিবলু মৃধাশিমুলসিনেমাসুমন পাটোয়ারি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT